Trainee (Sales)

Overview

ইজি ফ্যাশন লিমিটেড বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয়  ফ্যাশন ব্র্যান্ড । প্রায় ৩০০০ কর্মচারী আমাদের পণ্যের মান নিশ্চিত করতে কঠোর পরিশ্রম করেন। কিন্তু ফ্যাশনের প্রতি আকর্ষণই আমাদের কর্মীদের একমাত্র সাধারণ বিষয় নয়, আমরা আমাদের কাজের মাধ্যমে মানুষকে অনুপ্রাণিত করতে চাই এবং এই প্রেরণা আমাদের কর্মচারীদের মধ্য থেকে শুরু হয়। এজন্য আমরা এমন একটি কাজের পরিবেশ তৈরি করি যেখানে আপনি আপনার ব্যক্তিত্ব, আইডিয়া এবং সৃজনশীলতা প্রকাশ করতে পারবেন। আপনার কর্মক্ষেত্র এবং পেশাগত ভবিষ্যত এমনভাবে ডিজাইন করুন যা আপনার জন্য সবচেয়ে উপযুক্ত। শুধুমাত্র একসাথে কাজ করলে কিছু অনন্য সৃষ্টি হবে।

Job Responsibilities

  • সেলস কাজে পারদর্শী হতে হবে এবং দৈনিক সেলস টার্গেট অর্জন করতে হবে। দলগত পরিবেশে মিলেমিশে আন্তরিকতার সাথে কঠোর পরিশ্রম এবং নির্ভরযোগ্যতার প্রদর্শন করে শো-রুমের সর্বোচ্চ বিক্রয় নিশ্চিত করতে হবে।
  • সম্ভাব্য গ্রাহকদের চিহ্নিত করা এবং তাদের মূল্যায়ন করা এবং বিক্রয় সংক্রান্ত বিভিন্ন উপায় নিয়ে গবেষণা ও বিশ্লেষণের মাধ্যমে ব্যবসায়িক সুযোগ সম্প্রসারণ করা।
  • নতুন ফ্যাশন ট্রেন্ড সম্পর্কে স্বচ্ছ ধারণা রেখে শো-রুমের ডিসপ্লে সেটআপ করতে হবে।
  • প্রোডাক্ট প্রদর্শনীর ব্যাপারে সচ্ছ ধারণা নিয়ে শো-রুমের পরিবেশ সুন্দর রাখতে হবে। প্রোডাক্ট পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।
  • কাস্টমারকে গুরুত্ব সহকারে দেখতে হবে। সুন্দর কথাবার্তা, আচার-আচরণ ও অসাধারণ পণ্য জ্ঞানের মাধ্যমে কাস্টমারকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে গ্রাহক সেবা নিশ্চিত করতে হবে।
  • শোরুম খোলা থেকে বন্ধ হওয়া পর্যন্ত ডিউটি পালন করতে হবে।

Educational Requirements

  • কমপক্ষে  স্নাতক পাস।

Additional Requirements

  • বয়স ২০ থেকে ২৮ বছর
  • শুধুমাত্র পুরুষরা আবেদন করতে পারবেন
  • উচ্চতা কমপক্ষে ৫ ফিট ৫  ইঞ্চি হতে হবে

Salary  

  • বেতনঃ ১৮,০০০ টাকা
  • সেলস্ ইনসেনটিভ

Promotion

  • শিক্ষানবিশকাল শেষে আপনার বেতন হবে ২০,০০০ টাকা।
  • শিক্ষানবিশকাল শেষে আপনার কর্মদক্ষতা এবং যোগ্যতা অনুযায়ী আপনি ইজি ফ্যাশন লিমিটেডে যে কোন পদে আবেদন করতে পারবেন

Compensation & Other Benefits

  • ঢাকার বাহিরের শাখার জন্য বাসস্থান সুবিধা।

 

If you have any Query Call us: 01897-669350
TOP
YOUR EASY BAG 0